এক লোক তার গাড়ি পার্ক করে এক ফুল দোকানে গেল। সেখানে তিনি তার মায়ের জন্য কিছু ফুলের অর্ডার দিলেন এবং ঠিকানা দিলেন কোথায় পাঠাতে হবে। তার মা তার থেকে প্রায় ২০০ মাইল দূরে থাকেন। সেখানে ফুলগুলো পাঠানোর জন্য বললেন তিনি।
অর্ডার শেষে যখন গাড়ির কাছে আসলেন দেখলেন যে , ছোট্ট এক মেয়ে গাড়ির পাশে বসে কাঁদছে। তিনি জিজ্ঞেস করলেন কাঁদছো কেন?
মেয়েটি বললো যে, সে তারা মায়ের জন্য একটি গোলাপ কিনতে চায়। কিন্তু তার কাছে টাকা নেই। লোকটি মেয়েটিকে দোকানে নিয়ে গেল এবং একটা ফুল কিনে দিল।
এরপর বললো যে, চল তোমাকে আমি নামিয়ে দিয়ে আসি, তোমার মায়ের কাছে, যদি তুমি চাও।
মেয়েটি গাড়িতে উঠে বসলো।
লোকটি জিজ্ঞেস করলো কোথায় নামবে?
এরপর বললো যে, চল তোমাকে আমি নামিয়ে দিয়ে আসি, তোমার মায়ের কাছে, যদি তুমি চাও।
মেয়েটি গাড়িতে উঠে বসলো।
লোকটি জিজ্ঞেস করলো কোথায় নামবে?
মেয়েটি কাছেই একটি কবরস্থানের কথা বললো। লোকটি কবরস্থানের কাছে নিয়ে গেল। অবাক হয়ে বললো, এখানে কোথায়! মেয়েটি কিছু না বলে গাড়ি থেকে নেমে নতুন একটি কবরের দিকে এগিয়ে গেল। ওখানে ফুলটি গেঁথে দিয়ে বললো,”আমি তোমাকে ভালোবাসি’ মা’।”
লোকটির চোখে পানি চলে আসলো। সে আবার আগের ফুল দোকানে গেল এবং তার অর্ডারটি বাদ দিয়ে ফুলের একটি তোড়া কিনলো। এরপর চললো ২০০ মাইল দূরে মায়ের কাছে।
[সবাই মা-কে ভালোবাসুন। কখনো মা-কে কষ্ট দিবেন না। যতটা পারুন মা-য়ের সাথে দেখা করুন। কেননা এই মা-ই একসময় আপনাকে চোখে চোখে রাখতো। হয়তো সামনে আপনি চাইলেও এই মা-কে আর এক পলক দেখতে পাবেন না।]

No comments:
Post a Comment