Friday, December 2, 2016

দু’টি গল্প এবং একটি নাম

দু’টি গল্প এবং একটি নাম

‌‌                                                           মো: সফিকুল ইসলাম
শোন, গল্প বলি একখানা;
কি শুনবে, রূপকথা?
কী পছন্দ তোমার?
কবিতা, বিজ্ঞান কিংবা রাষ্ট্রকথা
আরব্য রজনীর কথা শুনবে নাকি গ্রিক দর্শন

তারচেয়ে বরং গল্প বলি একখানা
সবুজের মাঝখানটা কীভাবে লাল
কী করে আমের বোলে এত ঘ্রাণ
বসন্তে কেন কোকিল এতটা মাতাল।
কতটা ঘামে, কী উন্মত্ত প্রেমে
রক্তের বুদবুদে, ধর্ষিতার চিৎকারে
করিম মিয়ার কান্নায়
জমিলা, শুক্লা দেবীর হাহাকারে
কী করে গর্জে উঠলো
সহস্র স্টেনগান।
কীভাবে জন্ম নিলো একখানা নাম।

আরেকটা গল্প বলবো তোমাকে
কীভাবে আমরা একাট্টা হলাম
কী করে ঘুম ভাঙ্গাল জাহানারা ইমাম
কী করে লাখো মোমের আলোয়
জ্বালিয়ে দিলাম বুকের অভিমান
কীভাবে শাহবাগে এলো বজ্র শ্লোগান।

এরপর আমরা ঢুকে যাবো 
বইমেলার গেটে, বাংলা একাডেমীর চত্বরে
যেখানে আমের বোলের পাগল করা ঘ্রাণ
আমরা আওড়াবো একখানা নাম
বাংলাদেশ।

No comments:

Post a Comment